Logo

জাতীয়

বিকেল সাড়ে ৪টায় শেষ হচ্ছে ভোটগ্রহণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৯

বিকেল সাড়ে ৪টায় শেষ হচ্ছে ভোটগ্রহণ

ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করছেন তরুণ ভোটারেরা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হচ্ছে আজ বিকেল সাড়ে ৪টায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে শুরু হওয়া এই ভোটগ্রহণ নির্ধারিত সময় অনুযায়ী বিরতিহীনভাবে চলবে।

তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, ভোটগ্রহণের শেষ সময় অর্থাৎ বিকেল সাড়ে ৪টার পরও যদি কোনো ভোটার ভোটকেন্দ্রের চৌহদ্দিতে বা লাইনে অবস্থান করেন, তবে তাকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।

শেরপুর-১ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় এবারের সাধারণ নির্বাচন ৩০০ আসনের পরিবর্তে ২৯৯টি আসনে অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর