Logo

জাতীয়

নির্বাচনে সহযোগিতার জন্য ইসির কৃতজ্ঞতা, কাল বিশেষ দোয়ার আহ্বান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮

নির্বাচনে সহযোগিতার জন্য ইসির কৃতজ্ঞতা, কাল বিশেষ দোয়ার আহ্বান

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং ভোটারসহ দেশবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই সম্মিলিত প্রচেষ্টার জন্য নির্বাচন কমিশন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি। এছাড়া অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর