Logo

জাতীয়

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানাল মার্কিন দূতাবাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানাল মার্কিন দূতাবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দেশটি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ বার্তা জানানো হয়।

মার্কিন দূতাবাসের ওই পোস্টে বলা হয়েছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করারজন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার ছয় দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। শোকের মধ্যেই নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়ে দলকে বিজয়ের পথে নিয়ে যান তিনি।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মার্কিন দূতাবাস তারেক রহমান সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর