Logo

জাতীয়

নারী প্রার্থীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে নারীবাদী সংগঠনগুলো : প্রেস সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৬

নারী প্রার্থীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে নারীবাদী সংগঠনগুলো : প্রেস সচিব

নির্বাচনী মাঠে নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি নারী ও নারীবাদী সংগঠনগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

শফিকুল আলম তার পোস্টে বিশেষভাবে তাসনিম জারা ও তাসলিমা আখতারের নির্বাচনী লড়াইয়ের প্রসঙ্গ টেনে আনেন। তিনি লেখেন, সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে অনেক আলোচনা ও আবেগপ্রবণ বক্তব্য শোনা গেলেও বাস্তব নির্বাচনী মাঠে নারী প্রার্থীরা ছিলেন প্রায় একা। বিশেষ করে তাসনিম জারার কথা উল্লেখ করে তিনি বলেন, পুরুষপ্রধান নির্বাচনী পরিবেশে জারাকে প্রায় একাই লড়াই করতে হয়েছে। নারীবাদী সংগঠনগুলোকে তার পক্ষে ঘরে ঘরে গিয়ে প্রচার চালাতে বা সংহতি সভা করতে দেখা যায়নি বললেই চলে। ঢাকার রাজপথে ঘাম ঝরিয়ে তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার চেয়ে অনেক সংগঠনকে শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে সেমিনার নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।

শ্রমিকনেত্রী ও আলোকচিত্রী তাসলিমা আখতারের বিষয়েও একই আক্ষেপ প্রকাশ করেন প্রেস সচিব। তিনি প্রশ্ন তোলেন, তানারী প্রার্থীদের পাশে দাঁড়াতে ব্যর্থ নারীবাদী সংগঠনগুলো : প্রেস সচিব

নির্বাচনী মাঠে নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি নারী ও নারীবাদী সংগঠনগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

শফিকুল আলম তার পোস্টে বিশেষভাবে তাসনিম জারা ও তাসলিমা আখতারের নির্বাচনী লড়াইয়ের প্রসঙ্গ টেনে আনেন। তিনি লেখেন, সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে অনেক আলোচনা ও আবেগপ্রবণ বক্তব্য শোনা গেলেও বাস্তব নির্বাচনী মাঠে নারী প্রার্থীরা ছিলেন প্রায় একা। বিশেষ করে তাসনিম জারার কথা উল্লেখ করে তিনি বলেন, পুরুষপ্রধান নির্বাচনী পরিবেশে জারাকে প্রায় একাই লড়াই করতে হয়েছে। নারীবাদী সংগঠনগুলোকে তার পক্ষে ঘরে ঘরে গিয়ে প্রচার চালাতে বা সংহতি সভা করতে দেখা যায়নি বললেই চলে। ঢাকার রাজপথে ঘাম ঝরিয়ে তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার চেয়ে অনেক সংগঠনকে শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে সেমিনার নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।

শ্রমিকনেত্রী ও আলোকচিত্রী তাসলিমা আখতারের বিষয়েও একই আক্ষেপ প্রকাশ করেন প্রেস সচিব। তিনি প্রশ্ন তোলেন, তাসলিমা আখতার যখন নির্বাচনী মাঠে লড়াই করছিলেন, তখন নারী সংগঠন, নারী শ্রমিক অধিকারকর্মী, নারী সাংবাদিক কিংবা নারী চিকিৎসকরা কোথায় ছিলেন? কতজন তার এই অনন্য সংগ্রামের গল্পটি তুলে ধরতে সময় ব্যয় করেছেন?

পোস্টের শেষে শফিকুল আলম কঠোর ভাষায় মন্তব্য করেন, ‘যত ভাবি, ততই মনে হয়— আমাদের নারী সংগঠনগুলো নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’সলিমা আখতার যখন নির্বাচনী মাঠে লড়াই করছিলেন, তখন নারী সংগঠন, নারী শ্রমিক অধিকারকর্মী, নারী সাংবাদিক কিংবা নারী চিকিৎসকরা কোথায় ছিলেন? কতজন তার এই অনন্য সংগ্রামের গল্পটি তুলে ধরতে সময় ব্যয় করেছেন?

পোস্টের শেষে শফিকুল আলম কঠোর ভাষায় মন্তব্য করেন, ‘যত ভাবি, ততই মনে হয়— আমাদের নারী সংগঠনগুলো নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নারী প্রেস সচিব সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর