Logo

জাতীয়

শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই, জানালেন প্রেস সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪

শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই, জানালেন প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আগামী সোম ও মঙ্গলবারের মধ্যেই শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘শপথ নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন। খুব দ্রুত শপথ সম্পন্ন হবে। আর খুব দেরি হলে এটা ১৬ বা ১৭ তারিখ, এরপরে যাবে না।’

তবে স্পিকারের অনুপস্থিতিতে কে শপথ পড়াবেন— সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য দেননি তিনি। নির্বাচনের পরদিন থেকেই শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান প্রেস সচিব।

শফিকুল আলম আরও বলেন, ‘এই বিষয়গুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। শপথের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে। ইতোমধ্যে এমপিদের গেজেট প্রকাশ হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজও কাজ করছেন। পুরো টিম কাজ করছে। ক্যাবিনেট স্মুথ ট্রানজিশনের জন্য কাজ করছে।’

সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ ও বঙ্গভবনের প্রস্তুতির পুরো বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুল তদারকি করছেন বলেও জানান প্রেস সচিব।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন প্রেস সচিব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর