Logo

জাতীয়

জয় পায়নি ৪১ দলের কোনো প্রার্থী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৪

জয় পায়নি ৪১ দলের কোনো প্রার্থী

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল মোট ৫০টি রাজনৈতিক দল। তবে এর মধ্যে মাত্র নয়টি দলের প্রার্থীরা বিভিন্ন আসনে জয়লাভ করেছেন। বাকি ৪১টি দলের কোনো প্রার্থীই কোনো আসনে জয়লাভ করতে পারেননি।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য মতে, নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি হলেও কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নেয়নি। দলটির দীর্ঘদিনের কয়েকটি জোটসঙ্গীসহ মোট নয়টি নিবন্ধিত দলও ভোটে যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিসহ ৫০টি দল নির্বাচনে অংশ নেয়।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে দলীয়ভাবে সর্বোচ্চ ২০৯টি আসনে জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।

একটি করে আসনে জয়লাভ করেছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও এনডিএম।

যেসব দলের কোনো প্রার্থী জয় পায়নি 
এর মধ্যে রয়েছে জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, জাগপা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ আরও বেশ কয়েকটি নিবন্ধিত দল।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ৫০টি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর