Logo

জাতীয়

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, জানাল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৬

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, জানাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি পেয়েছে ৫০ শতাংশ ভোট আর জামায়াত পেয়েছে প্রায় ৩২ শতাংশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি দল ভিত্তিক প্রাপ্ত ভোটের হার সংক্রান্ত প্রতিবেদ থেকে এসব তথ্য জানা যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি ভোট পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ, জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ০ দশমিক ২৮ শতাংশ, আমজনতার দল ০ দশমিক ০১ শতাংশ। 

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পেয়েছে ০ দশমিক ০৩ শতাংশ। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ০ দশমিক ০৮ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। ইসলামিক ঐক্য পেয়েছে ০ শতাংশ। খেলাফত মজলিস পেয়েছে ০ দশমিক ৭৬ শতাংশ। গণঅধিকার পরিষদ পয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ। গণতন্ত্রী পার্টি ও গণফ্রন্ট ভোট পেয়েছে ০ শতাংশ। গণফোরাম পেয়েছে ০১ শতাংশ। গণসংহতি আন্দোলন ভোট পেয়েছে ০ দশমিক ১৪ শতাংশ। জাকের পার্টি পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ।  জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পেয়েছে ০ শতাংশ। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ। 

জাতীয় পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ। জাতীয় পার্টি (জেপি) ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাং।  জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) পেয়েছে ০ শতাংশ। 

জনতার দল ভোট পেয়েছে ০ দশমিক ০৫ শতাংশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভোট পেয়েছে ০ দশমিক ৪৭ শতাংশ। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। নাগরিক ঐক্য ভোট ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। 

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ০ দশমিক ০২ শতাংশ ভোট পেয়েছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভোট পেয়েছে ০ দশমিক ৪৫ শতাংশ। 

বাংলাদেশ কংগ্রেস ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশ কল্যাণ পার্টি ভোট পায়নি। বাংলাদেশ খেলাফত মজলিশ ভোট পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ। বাংলাদেশ জাতীয় পার্টি ভোট পেয়েছে ০ শতাংশ। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোট পেয়েছে ০ দশমিক ১৪ শতাংশ। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। 

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ভোট পেয়েছে ০ শতাংশ। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশ মুসলিম লীগ ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশ মুসলিম লীগ- বিএনএল ভোট পেয়েছে ০ শতাংশ। 

বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ভোট পেয়েছে ০ দশমিল ০২ শতাংশ। বাংলাদেশ লেবার পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ। বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ০ শতাংশ।  বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট (মুক্তিজোট) ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। 

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ০ দশমিক ০২ শতাংশ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ভোট পেয়েছে ০ দশমিক ০৫ শতাংশ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোট পেয়েছে ০ দশমিক ৩৫ শতাংশ আর স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর