Logo

জাতীয়

নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩

নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান/ ফাইল ছবি

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা দিলে তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনের সময় অতিরিক্ত মোতায়েন করা ফোর্সের সংখ্যা ইতোমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে।

গতকাল রোববার সিএএস দরবারে সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সেনাপ্রধান বলেন, “দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল তা সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।”

তিনি ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন এবং ভুল ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।


এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর