Logo

জাতীয়

বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩

বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

আজ সোমবার আকাশে দেখা দেবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি দেখা যাবে না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এ সূর্যগ্রহণটি দেখা যাবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইএসপিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর