সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪১
তারেক রহমান আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। রাজধানীর বেইলি রোডে ইসলামী আন্দোলনের আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান প্রথমে ডা. শফিকুর রহমান-এর বাসায় এবং পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসএসকে/

