Logo

জাতীয়

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান, সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান, সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতায় তারেক রহমান আজ (সোমবার) গেছেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের বাসায়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীরের বাসভবনে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান।

সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান প্রথমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। রাজনৈতিক মহলে এসব সাক্ষাৎকে নির্বাচন-পরবর্তী সম্পর্ক ও সমন্বয় জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান চরমোনাই পীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর