জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগমুহূর্তে আজ সোমবার রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন তিনি।
প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এর আগে ১০ ফ্রেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুই দিন আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার প্রধান উপদেষ্টার ভাষণ একযোগে সম্প্রচার করা হয়। অন্যান্য বেসরকারি টেলিভিশনও প্রধান উপদেষ্টার ভাষণ সম্প্রচার করা হয়।

