Logo

জাতীয়

শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এনসিপির সংসদ সদস্যরা একই সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান।

এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হিসেবে অংশ নিয়েছিল এনসিপি। জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরাও আজ দুইটি (সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ) শপথ নিয়েছেন। তাদের পথ অনুসরণ করেই এনসিপির নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন। বিএনপির দাবি, এই পরিষদের এখনো কোনো স্পষ্ট সাংবিধানিক ও আইনি ভিত্তি তৈরি হয়নি।

মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার কথা রয়েছে।

এমইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শপথ লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর