এখন পর্যন্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে যারা ডাক পেলেন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ইতোমধ্যে ২১ জন মন্ত্রী ও ১৫ জন প্রতিমন্ত্রী শপথের জন্য আমন্ত্রণ পেয়েছেন।
এখন পর্যন্ত প্রতিমন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন- এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম (অমিত), শরীফুল আলম, মীর শাহে আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, কায়সার কামাল, জোনায়েদ সাকি, জাকারিয়া তাহের (সুমন), ইশরাক হোসেন, আমিনুর রশীদ ইয়াছিন, ফারজানা শারমিন পুতুল, নুরুল হক নুর এবং আমিনুল হক (টেকনোক্র্যাট)।
এখন পর্যন্ত মন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।
এর মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার।
ডিআর/এমবি

