Logo

জাতীয়

শপথের পর বাবা–মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৬

শপথের পর বাবা–মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

পরিবারের সদস্যদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনি সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কবর জিয়ারত করেন।

এর আগে বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও দেশি ও বিদেশি বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর