Logo

জাতীয়

ড. ইউনূস যমুনা ছাড়বেন কবে?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩

ড. ইউনূস যমুনা ছাড়বেন কবে?

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে কোথায় উঠবেন, কবে ছাড়বেন এই রাষ্ট্রীয় বাসভবন— তা নিয়ে জনমনে রয়েছে কৌতূহল। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আগামী সপ্তাহের মধ্যেই তিনি সেখানে স্থানান্তরিত হতে পারেন।

অন্যদিকে সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত গণভবনের পরিবর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকতে পারেন। তবে এ জন্য ভবনটিতে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারকাজ শেষ হতে প্রায় দুই মাসের মতো সময় লাগতে পারে। 

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। দীর্ঘ ৫৫৯ দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন শেষে গতকাল মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রীর শপথের মধ্য দিয়ে তার প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। শপথ অনুষ্ঠান শেষে তিনি কোনো রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।

জানা গেছে, রাষ্ট্রীয় দায়িত্ব শেষে ড. ইউনূস নবগঠিত ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ দেখভালের দায়িত্ব নিতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ এই বিশ্ববিদ্যালয়টি সরকারের অনুমোদন পায়।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড. ইউনূস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর