Logo

জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৩

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভাষণটি বিটিভির সৌজন্যে দেশের সব টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভা (২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী) শপথ গ্রহণ করে।

সরকার গঠনের পর বুধবার দুপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। এর আগে সকালে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ টেলিভিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর