Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে এলেন তারেক রহমান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫১

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে এলেন তারেক রহমান

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় আসবাবপত্র, যোগাযোগব্যবস্থা ও আনুষঙ্গিক সরঞ্জাম ইতোমধ্যে স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান প্রধানমন্ত্রী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর