Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আতিকুর রহমান রুমন। তিনি গ্রেড–২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

একান্ত সচিব (পিএস-২) পদে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তিনি গ্রেড–৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

সহকারী একান্ত সচিব (এপিএস-২) হয়েছেন আব্দুর রহমান সানি। তিনি গ্রেড–৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁরা এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সে পর্যন্ত তাঁদের এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধানমন্ত্রী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর