Logo

জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২২

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪.১।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল।

‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। এর গভীরতা বেশি হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার নিচে। এ ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর