Logo

জাতীয়

রমজানেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫

রমজানেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’-এর বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে বৈঠকে আলোচনা হয়েছে। ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে।

কত পরিবার এ কার্ড পাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে, যা হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এ সুবিধার আওতায় আনবে।

এ রমজানেই কার্যক্রম শুরু হবে কি না? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রকল্প হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে। এটুকু আমি জানি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাজার দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর