Logo

জাতীয়

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না : শিক্ষামন্ত্রী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৮

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগের মন্ত্রীত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না। থাকবে না কোনো সিন্ডিকেট।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, এখানে কোনো বদলি বাণিজ্য চলবে না। থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে। সময়মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে। শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে। এখাতকে আধুনিকায়ন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

এহছানুল হক মিলন বলেন, অতীতে মব করে অটো পাস নেওয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে এটা আর হতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর