ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান থাকবে : চিফ প্রসিকিউটর
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান থাকবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা গতকাল হয়তো দেখেছেন আইনমন্ত্রী বলেছেন, ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলমান থাকবে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আমরা আশা করি, ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান থাকবে। সরকার আমাদের সুনির্দিষ্ট কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, স্বাভাবিক গতিতেই সব কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায়বিচারের দাবি।

