প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয়টি বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়।

সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি), সমুদ্রসম্পদ সংরক্ষণ এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সামুদ্রিক সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম ও সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী সর্বদা প্রস্তুত— ‘শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে দুর্জয়’।
এমবি

