Logo

জাতীয়

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০–১২ মার্চ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০–১২ মার্চ

সংসদ ভবন/ ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ অথবা তার দুই–তিন দিন আগে বসতে পারে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তিনি তা আহ্বান করেন।

গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন।

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। তাঁকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়নি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর