২৬ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪
আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান। সকালে একুশে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তারেক রহমান।
অনুষ্ঠান দুটি ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমবি

