Logo

জাতীয়

১৭ বছরে হওয়া ১ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৬

১৭ বছরে হওয়া ১ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, বিগত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে বলা হয়, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাজনৈতিক হয়রানি থেকে নাগরিকদের মুক্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা আওয়ামী লীগ বিএনপি সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন