Logo

জাতীয়

২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, বিকেলে উদ্বোধন করবেন বইমেলা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৩

২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, বিকেলে উদ্বোধন করবেন বইমেলা

আগামী ২৬ ফেব্রুয়ারি দেশের কৃতী ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখা ব্যক্তিদের এই রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে একই দিন বিকেলে প্রধানমন্ত্রী রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান প্রধানমন্ত্রী বইমেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর