ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬
ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান।
খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু।
সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান।
গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
ডিআর/এমবি

