Logo

জাতীয়

দ্রুতই ২৭০১ পুলিশ কনস্টেবল নিয়োগ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৯

দ্রুতই ২৭০১ পুলিশ কনস্টেবল নিয়োগ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো আমরা আবারও যাচাই করব। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, আমরা তা খতিয়ে দেখব।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি এটি দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে, তারা এটি পাওয়ার উপযুক্ত কি না, তা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে, সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল করা হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর