প্রশাসনে বড় রদবদল, তিন মন্ত্রণালয়ের সচিবকে বদলি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের সংযুক্তির বিষয়টি জানানো হয়।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের আগেই মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদকে সরিয়ে দেওয়া হয়। পরে সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকেও পদ থেকে অপসারণ করা হয়।
প্রশাসনে সাম্প্রতিক এই পরিবর্তনকে সরকারি কাঠামোয় চলমান পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এসএসকে/

