সচিবালয়ের সামনে বিসিএসে বাদ পড়াদের অবস্থান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৪২
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তাঁরা কেন বাদ পড়েছেন, তা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছেন।
বুধবার তাঁরা সচিবালয়ের সামনে জড়ো হয়ে প্রজ্ঞাপনে আবারও তাদের অন্তর্ভুক্তির দাবি জানান।
সচিবালয়ে যাওয়া একজন গণমাধ্যমকে বলেন, ‘পড়ালেখা করে চার বছর পর পিএসসির সুপারিশ পেলাম। নতুন চাকরিতে জয়েন করার আগে গেজেট থেকে বাদ পড়েছি।’
আরেকজন বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে, অথচ নতুন চাকরিতে ঢোকার আগেই বৈষম্যের শিকার হলাম। আমাদের সহযাত্রীরা যোগ দেবেন, আর আমরা মুছব চোখের পানি। আমরা এই বৈষম্য থেকে রেহাই চাই।’
ডিআর/এমজে

