Logo

জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১০

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাঁর ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট (নিষ্ক্রিয়) করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এবিএম আবদুস সাত্তার বলেন, দেশের সর্বসাধারণ ও সব গণমাধ্যমকে জানাচ্ছি, আমি এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব—আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলো ডি-অ্যাক্টিভেট করা হয়েছে।

তিনি আরও বলেন, তাঁর নাম ও পদবি ব্যবহার করে কেউ জাল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে বিভ্রান্তি, অসংহতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার দায় তিনি নেবেন না।

এবিএম আবদুস সাত্তার জানান, জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনগণ ও গণমাধ্যমকে কেবল অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বানও জানান তিনি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর