Logo

জাতীয়

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : বাংলাদেশের খবর

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকতার বাইরে অন্য পেশা নিতে অনুমতি নিতে হয়। এটা সরকারি নিয়ম। যারা অনুমতি নেবে না, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর