Logo

জাতীয়

যুক্তরাষ্ট্র বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০০:৩৮

যুক্তরাষ্ট্র বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের কার্যক্রম স্থগিত করেছে। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

সোমবার সকালে ফেসবুকে পোস্টে বাংলাদেশের মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য। মূলত মার্কিন অর্থনীতি ও সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভিজিটর বা পর্যটন ভিসার ক্ষেত্রে কোনো প্রভাব নেই। অর্থাৎ যারা বেড়াতে বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের মতোই ভিসা সুবিধা পাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার প্রক্রিয়া আগের মতোই চলবে। দূতাবাসগুলোতে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণের কার্যক্রমও অব্যাহত থাকবে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর