মধ্যপ্রাচ্যে উত্তেজনা : ঢাকার শাহজালালে ১৪৭ ফ্লাইট বাতিল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৩:৫১
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে একাধিক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণার প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলে। এর ফলে মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে সব মিলিয়ে ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকার কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
কাউছার মাহমুদ জানান, মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলার ৪টি ফ্লাইট।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
এমবি

