জবি শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের
জবি প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৬
ছবি : সংগৃহীত
আগামী ৩ দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের এই প্রতিশ্রুতি দেন তিনি।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত জানিয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকে। তাদের হল নেই। শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাসের দাবি সম্পূর্ণ যৌক্তিক। তাদের দাবির সাথে আমি পুরোপুরি একমত। আমরা তিন দিনের মধ্যে হল করে দিতে পারব না, তবে আর্মির কাছে হস্তান্তর করতে পারি। কিন্তু এর জন্য আমাদের বসতে হবে।
সচিবালয়ে শিক্ষার্থীদের অপমান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে সচিব ও সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের অপমান করে ফিরিয়ে দিয়েছে, এর জন্য তারা ক্ষমা চাইবে।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা হলের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য তিন কর্মদিবসের মধ্যে লিখিত স্টেটমেন্ট চাই। আর সেই সাথে হিট প্রজেক্টের ব্যাপারে আজকেই সিদ্ধান্ত চাই। আমাদের সামনে শিক্ষা উপদেষ্টাকে এসে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।
জেএন / এটিআর

