Logo

জাতীয়

জাঁকজমকপূর্ণ ইফতার থেকে বিরত থাকার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ২৩:২০

জাঁকজমকপূর্ণ ইফতার থেকে বিরত থাকার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান/ ছবি: সংগৃহীত

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বড় পরিসরে ইফতার আয়োজন করা হবে না। তবে কূটনীতিক এবং এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে সীমিত পরিসরে দুটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বৃহস্পতিবার (৫ মার্চ) আতিকুর রহমান রুমন জানান, ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে এই দুটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে ৮ মার্চ রাজনীতিবিদদের এবং ১০ মার্চ গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে যমুনায় ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে।

সাধারণত প্রতি বছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার আয়োজন করা হয়ে থাকে। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেশিরভাগ দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাসভবনেই ইফতার করেছেন।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর