Logo

জাতীয়

জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ২০:১৩

জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছ

ছবি:সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই ঈদ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

এ বছর বিশেষভাবে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যা ঈদ জামাতে নারীদের অংশগ্রহণকে আরও সহজ করবে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুসল্লিদের শুধু জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর