Logo

জাতীয়

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৮

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জ্বালানি সংকটে বিশেষ উদ্যোগ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশেও। এ পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি–এর স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

যাদের জন্য প্রযোজ্য

নতুন সিদ্ধান্ত অনুযায়ী- দেশের সব দোকান, বাণিজ্য বিতান, শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।

যেসব প্রতিষ্ঠান এর বাইরে

তবে কিছু জরুরি সেবা এ সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে। যেমন- হোটেল ও রেস্টুরেন্ট, ফার্মেসি, কাঁচাবাজার ও অন্যান্য জরুরি সেবামূলক দোকান।

জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবসায়ী মহলের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, তা এখন দেখার বিষয়। তবে এতে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন