ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
সোমবার (৬ এপ্রিল) আয়োজিত এই বৈঠকে তারা দুদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বৈঠকে জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারী ক্ষমতায়ন, পল্লী উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা করার সহজতা, প্রযুক্তি অংশীদারিত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর আলোচনায় আলোকপাত করা হয়।
ভারতীয় হাইকমিশনার জোর দিয়ে বলেন যে, ভারত-বাংলাদেশ সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও সংযোগমূলক সম্পর্ক জোরদার এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি করে দুদেশের ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করা উচিত।
হাইকমিশনার প্রণয় ভার্মা পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শীভাবে কাজ করার জন্য ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন।
বাংলাদেশের খবর/এইচআর

