ছবি: সংগৃহীত
সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে বস্তির অনেকগুলো ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি কাজ করে। রাত সাড়ে ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতেও বেগ পেতে হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পানির সংকটে কারণে সমস্যায় পড়ারও কথা জানায় ফায়ার সার্ভিস।
কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেই তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
বাংলাদেশের খবর/আরইউ

