Logo

জাতীয়

‎প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া ‎

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৩:১৪

‎প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া  ‎

‎ঈদুল আজহার প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।

‎বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজের পর খুতবা শেষে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল মালেক।

‎জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

‎খুতবা পরবর্তী দোয়ায় সম্প্রতি বিশ্ব ও বাংলাদেশজুড়ে মহামারি হামের ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়।

‎এ ছাড়া মোনাজাতে সবার গুনাহ মাফ ও মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। এ ছাড়া বিশ্বশান্তির জন্য দোয়া করা হয়।

‎এর আগে খুতবায় ‘মনের পশুকে জবাই করার আহ্বান জানিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন হাফেজ মাওলানা আবদুল মালেক।

‎প্রধান জামাত ঘিরে জাতীয় মসজিদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিংয়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

‎এর আগে সকাল ৭টা ১৯ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও সকাল ৭টা ২৭ মিনিটের দিকে জাতীয় ঈদগাহে পৌঁছান রাষ্ট্রপতি।

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন