Logo

জাতীয়

সঠিক দায়িত্ব পালনে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৭:৫৭

সঠিক দায়িত্ব পালনে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

‎সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার।

‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

‎প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

‎সেনানিবাসে থাকাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান তার শৈশব ও জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘জীবনের বড় একটা অংশের স্মৃতি জড়িয়ে আছে এখানে।’

‎প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

‎এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

‎এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন