Logo

জাতীয়

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে এলো প্রথম ফিরতি ফ্লাইট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৫:৪৫

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে এলো প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট।

‎শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

‎সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইটটি।

‎সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার যাত্রা।

‎প্রথম দিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজি। তাদের স্বাগত জানাতে বিমানবন্দর ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

‎অবতরণের পর প্রত্যেক হজযাত্রীকে ৫ লিটার করে জমজমের পানি দেওয়া হবে।

‎গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়।

‎এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যান। হজ পালন শেষে এখন শুরু হয়েছে তাদের দেশে ফেরার কার্যক্রম।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন