পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী।
সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।
ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার দিনেই প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
সকাল ১০টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান। এরপর খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দুপুরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আয়োজিত একটি সভায় অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর।
ঈদের পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি এবং সরকারি কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে ছুটির পর সরকারের নিয়মিত কার্যক্রমও পূর্ণমাত্রায় শুরু হলো।
বাংলাদেশের খবর/এইচআর

