শেফ আফলাতুন নাহার, ছবি: সংগৃহীত
আজ ৮ জুন দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী, লেখক, কালিনারি ট্রেনার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সার্টিফাইড অ্যাসেসর ও ট্রেনার আফলাতুন নাহারের জন্মদিন।
জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতি জানিয়ে শেফ আফলাতুন নাহার বলেন, 'আজকের দিনে আমার পরলোকগত মা-বাবাকে বেশি করে মনে পড়ছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমার সকাল শুরু হয়েছে। আমি এই দিনটি সবসময় পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করি, আজও তার ব্যতিক্রম নয়। এ ছাড়া পরবর্তী প্রকাশনার জন্যে কিছু লেখালেখি করবো।
উল্লেখ্য, এখন পর্যন্ত তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে।
নিজের সেক্টর সম্পর্কে বলেন, কালিনারি সেক্টর একটি বিকাশমান সেক্টর। বাংলাদেশের শেফদের আন্তর্জাতিক চাহিদা অনেক। যতবেশি শিক্ষিত জনশক্তি এই সেক্টরে আসবে ততই কল্যাণকর। একজন ট্রেনার হিসেবে আমি খুব কাছ থেকে এই সেক্টরকে দেখছি এবং আশাবাদী হচ্ছি।
জন্মদিনে তিনি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন বলে জানান।
বাংলাদেশের খবর/আরইউ

