হাম ও উপসর্গে আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬ জনের
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২০:২২
সংগৃহীত
গত ৯৫ দিনে দেশে হাম ও এর উপসর্গে ১ লাখ ৬৭৭ জন আক্রান্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। এর মধ্যে নিশ্চিতভাবে (পরীক্ষায় শনাক্ত) হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন এবং হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯০৪ জন।
একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছে দুজন। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।
হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামজনিত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৯০১ জন।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।
বাংলাদেশেরখবর/আরকে

