Logo

জাতীয়

‘সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা’ শীর্ষক

পাবলিক সার্ভিস দিবস উদযাপনে সম্মিলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৬:৪৬

পাবলিক সার্ভিস দিবস উদযাপনে সম্মিলন

ছবি: সংগৃহীত

পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে ‘সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা’ শীর্ষক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমিতে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। 

এই আয়োজনে ১০টি জেলার ৩৩টি স্থানীয় নাগরিক সংগঠন অংশগ্রহণ করে; যারা প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

দিনব্যপী এই আয়োজনের প্রথমার্ধের অনুষ্ঠান সঞ্চালানা করেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আমরাই পারির প্রধান নির্বাহী জিনাত আরা হক। স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন ও সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, নুজহাত জাবিন, পার্টনারশিপ ও স্ট্র্যাটেজি লিড, এশিয়ান এমসিসি, ক্রিশ্চিয়ান এইড। অনুষ্ঠানে আদিবাসী ও প্রান্তিক নারী জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তবৗ রাখেন, দিপ্তী পাহান এবং শেফালী বৈরাগী। 

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সেবা নিশ্চিত করতে  আন্তঃমন্ত্রণালয়ের সমন্ময় করা প্রয়োজন। 

দ্বিতীয়ার্ধে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তরিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, মো. সাজ্জাদুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা), সমাজ সেবা অধিদপ্তর, মীর মনসুর জামান, সিনিয়র সম্পাদক, চ্যানেল আই, মনোয়ারা আক্তার রিফাত, অ্যাসিস্টেন কমিশনার, ভিক্টিম সাপোর্ট সেন্টার, প্রিন্স সুমন বাড়ই, প্রোগ্রাম ও পার্টনারশিপ লিড,  এশিয়া এমসিসি, ক্রিশ্চিয়ান এইড, বনশ্রী মিত্র নিয়োগী, পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন, জিনাত আরা হক, প্রধান নির্বাহী, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

অনুষ্ঠানে লিঙ্গীয় বৈচিত্র্য ও দলিত জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য রাখেন অনিন্দিতা আফরা বাবুনি ও সংকর সরকার, ফেলো সাংবাদিকের পক্ষ থেকে বক্তব্য রাখেন যশোর জেলার, দৈনিক গ্রামের কাগজের, সোশ্যাল মিডিয়া এডিটর, স্বপ্না দেবনাথ ও বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার। এ ছাড়া অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সমস্যা ও দাবি সরকারী কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। দ্বিতীয়ার্ধে অনুষ্ঠনটি সঞ্চালনা করেন শেখ গিয়াস উদ্দিন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, মানুষের জন্য ফাউন্ডেশন।

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ সম্পন্ন করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৬ জন সাংবাদিককে সনদ ও স্মারক প্রদান করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য ও অধিকার বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ক্রিশ্চিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও স্থানীয় নাগরিক সংগঠন যৌথভাবে ‘Expanding Civic Space through Active CSO Participation and Strengthened Governance System in Bangladesh (ECSAP)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর (প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠী) অধিকার নিশ্চিতকরণ, সুশাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন