Logo

জাতীয়

চলতি সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:০৫

অ
চলতি সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা

বাংলাদেশে চলতি সপ্তাহে শীতের তীব্রতা বাড়তে পারে। দিন-রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। সোমবার (৬ জানুয়ারি) সকালে প্রকাশিত আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, আগামী তিনদিন সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। একইভাবে রাতে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। এতে সার্বিকভাবে শীত বাড়তে পারে।

এ ছাড়া আগামী তিনদিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বনিম্ন ১১ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলেও অধিদপ্তরের বুলেটিনে উল্লেখ করা হয়।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন